কর্মীদের আপত্তির মুখে পেন্টাগনের সঙ্গে চুক্তি থেকে সরে এল গুগল - EH News365

EH News365

EH News365 is a news portal

সব শেষ খবর

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 3, 2018

কর্মীদের আপত্তির মুখে পেন্টাগনের সঙ্গে চুক্তি থেকে সরে এল গুগল

ম্যাভেন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে গুগল।


গুগলের একসময়ের স্লোগান ছিল ‘ডোন্ট বি ইভিল’। প্রতিষ্ঠানটির অনেক কর্মীই এ মন্ত্র মনে ধারণ করেন। প্রাণঘাতী উদ্দেশ্যে ব্যবহার হতে পারে—এমন প্রযুক্তি বা সেবা উদ্ভাবনের পক্ষে নন অনেকেই। যুক্তরাষ্ট্রের মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের এমনই একটি প্রকল্প নিয়ে নাখোশ প্রতিষ্ঠানটির একদল কর্মী। তাঁদের আশঙ্কা, পেন্টাগন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে প্রযুক্তি উদ্ভাবন করছে, তা প্রাণঘাতী হতে পারে। তাঁরা এই প্রকল্পে যুক্ত থাকতে চান না। কর্মীদের এ অসন্তোষের মুখে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল পেন্টাগনের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পটির শেষ করার চুক্তি আগামী বছর শেষ হচ্ছে।

পেন্টাগনের যে প্রকল্প নিয়ে এত আশঙ্কার কথা বলা হচ্ছে তার নাম ম্যাভেন। গুগলের ক্লাউড ব্যবসা বিভাগ পেন্টাগনের সঙ্গে ম্যাভেন প্রকল্পে কাজের জন্য চুক্তিবদ্ধ ছিল। ওই প্রকল্পের প্রধানের নাম ডাইয়ান গ্রিন। তিনি গুগলের কর্মীদের নিয়ে শুক্রবার সাপ্তাহিক আলোচনায় বসেন। সেখানেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকল্প থেকে সরে আসার কথা বলেছেন গ্রিন। ওই আলোচনায় অংশ নেওয়া এক সূত্র নাম প্রকাশ না করে এ তথ্য দিয়েছেন।

বিশেষত ‘প্রজেক্ট ম্যাভেন’ নামের পেন্টাগনের এ প্রকল্পের মূল লক্ষ্য স্বনিয়ন্ত্রিত অস্ত্র তৈরি করা, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লক্ষ্যবস্তু চিহ্নিত করে আঘাত হানতে সক্ষম। গুগলের সরবরাহ করা কৃত্রিম বুদ্ধিমত্তাকে সামরিক ড্রোনে সংযুক্ত করতে চায় পেন্টাগন। গুগলের অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অবশ্য যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে সামরিক যোগসূত্র অস্বাভাবিক নয়। ম্যাভেন প্রকল্প নিয়ে গুগলের অভ্যন্তরীণ অসংগতির বিষয়টি এখন প্রতিদ্বন্দ্বী অ্যামাজন ও মাইক্রোসফটের জন্য বড় সুযোগ। সেখানকার কোনো কর্মীর বাধা ছাড়াই পেন্টাগনের সঙ্গে চুক্তিতে রাজি তারা।

গুগল এখন পড়েছে মহা ঝামেলায়। তাদের ব্যবসার যে মন্ত্র, তার সঙ্গে এ ধরনের চুক্তি যায় না। প্রতিষ্ঠানটির অনেক কারিগরি বিশেষজ্ঞ মনে করেন, গুগলের আদর্শের সঙ্গে প্রতারণা করছে ইন্টারনেট কোম্পানিটি। তবে গুগলের ব্যবসামনস্ক কর্মীরা বলছেন, গুগলের ভেতর থেকেই এ ধরনের কাজ করতে সম্মত না হলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে ব্যবসা কমে যাবে।

সামরিক ও বেসামরিক প্রযুক্তি খাতবিষয়ক বিখ্যাত মার্কিন ম্যাগাজিন গিজমোডো জানায়, পেন্টাগনের ওই ম্যাভেন প্রকল্প থেকে সরে আসতে গুগলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মী পদত্যাগপত্র জমা দেন। এ ছাড়া আরও অনেক কর্মী পেন্টাগনের সঙ্গে কাজ না করার সরাসরি আহ্বান জানিয়ে একটি অভ্যন্তরীণ আবেদনপত্রে স্বাক্ষর করেন। দ্য উইক জানায়, এই সংখ্যা চার হাজারের কাছাকাছি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here