ম্যাডোনার যত প্রেম - EH News365

EH News365

EH News365 is a news portal

সব শেষ খবর

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 27, 2018

ম্যাডোনার যত প্রেম



ম্যাডোনার প্রেমের চিঠি প্রকাশ পেয়ে গেছে বলে চারদিকে হইচই পড়ে গেছে। অবশ্য সেটাকে প্রেমপত্র না বলে বিচ্ছেদপত্র বললে হয়তো বেশি মানায়। ১৯৯৫ সালে প্রয়াত গায়ক টুপ্যাক শাকুর প্রিয়তমা ম্যাডোনাকে লিখেছিলেন সেই চিঠি। একজন শ্বেতাঙ্গ নারীর সঙ্গে প্রেম করাটা কৃষ্ণাঙ্গ শাকুরের কাছে নীতিবিরোধী মনে হয়েছিল। মনে হয়েছিল, শাকুর তাঁর ভক্তদের ধোঁকা দিচ্ছেন। তাই বিচ্ছেদ চেয়ে প্রেমিকাকে সেই চিঠি দিয়েছিলেন, ‘তুমি হয়তো একজন কৃষ্ণাঙ্গ শিল্পীর সঙ্গে প্রেম করে অনেক সম্মান অর্জন করতে পারবে। কিন্তু আমি শ্বেতাঙ্গ কারও সঙ্গে প্রেম করলে এটা আমার ভক্তরা ভালোভাবে নেবেন না।’

ম্যাডোনার একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ডারলেন লুৎজ ম্যাডোনার এই চিঠিসহ আরও কিছু ব্যক্তিগত জিনিস গত বছর নিলামে তুললে পপসম্রাজ্ঞী তাঁর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ, ম্যাডোনার অজান্তে নিলামের আয়োজন করা হয়েছে। সম্প্রতি এই মামলায় হেরে যান শাকুরের সাবেক প্রেমিকা। সে যাহোক, কিন্তু টুপ্যাক শাকুরই শুধু ম্যাডোনার প্রেমিক ছিলেন না। ম্যাডোনার সঙ্গীর তালিকাটা বেশ বড়।



১৯৭৭ সালে ক্যারিয়ার শুরু করেন মার্কিন পপসম্রাজ্ঞী। দুই বছর পরেই শোনা যায় ড্যান গিলোরির সঙ্গে প্রেম চলছে তাঁর। গিলোরি থেকে এবার গুনতে থাকুন ম্যাডোনার প্রেমিকের সংখ্যা।

ড্যান গিলোরি
সত্তরের দশকে গঠিত পপ ব্যান্ড ‘দ্য ব্রেকফাস্ট ক্লাব’-এর সদস্য ছিলেন ম্যাডোনা ও ড্যান গিলোরি। গিলোরিও গান গাইতেন। দুজনের প্রেম টিকেছিল ১৯৭৯-৮১ সাল পর্যন্ত।



জিন-মিশেল বাসকুয়েট

মার্কিন গ্রাফিতি শিল্পী জিন-মিশেল বাসকুয়েটের প্রেমে পড়েছিলেন ম্যাডোনা। সময়টা ১৯৮২ সাল। খুব বেশি দিন টেকেনি তাঁদের প্রেম। সে বছর ম্যাডোনা তাঁর প্রথম একক গান প্রকাশ করে প্রথম একক অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রেমকে সময় দেওয়ার সময় কোথায়! জিন অতিরিক্ত মাদকাসক্তির কারণে ১৯৮৮ সালে মৃত্যুবরণ করেন।
জন এফ কেনেডি জুনিয়র
প্রয়াত মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়রের সঙ্গে ১৯৮৭ সালে কিছুদিন প্রেমে মজে ছিলেন ম্যাডোনা। কিন্তু কেনেডি জুনিয়রের মা এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। ১৯৯৯ সালে বিমান দুর্ঘটনায় নিহত হন কেনেডি জুনিয়র।
মাইকেল জ্যাকসন
একজন পপ সাম্রাজ্যের সম্রাট। আরেকজন সম্রাজ্ঞী। দুজনের এক হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না। নব্বইয়ের দশকের শুরুর দিকে একসঙ্গে কাজ করেছেন দুজনে। ‘আমি তাঁকে পাগলের মতো ভালবাসতাম’, নিজেই স্বীকার করেছিলেন ম্যাডোনা। কিন্তু প্রয়াত মাইকেল জ্যাকসন হয়তো শুধু বন্ধু হিসেবেই ভালোবেসেছিলেন তাঁকে।
ভ্যানিলা আইস

১৯৯২ সালে কিছুদিন অভিসারে মেতে ছিলেন ম্যাডোনা ও মার্কিন র‍্যাপার ভ্যানিলা আইস।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here